print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, ডিসেম্বর,২০২১

মোঃ রিপন শেখ স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর ৪নং ওয়ার্ডের পরাজিত সাবেক মেম্বার বাবর আলী ও বর্তমান নির্বাচনে জয়ী আলম মেম্বারের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে মুনসুরাবাদ গ্রামের দুই মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে কয়েকঘন্টা ব্যাপি একে অমদদূপরে উপর হামলা চালায়।

এতে করে উভয় পক্ষে ১৬ জন গুরুত্ব আহত হয়। সংঘর্ষ চলাকালে বাবর আলী মেম্বারের সমর্থক বীর মুক্তিযোদ্ধা মরহুম শুকুর শেকের বাড়ী সহ ৬টি বাড়ীঘর ব্যাপক ভাংচুর করে ঘরের ভেতরের থাকা মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
এই বিষয় পরাজিত সাবেক মেম্বার বাবর আলী জানান, মঙ্গলবার সকালে কিছু বুঝে ওঠার আগেই বর্তমান মেম্বার আলম মেম্বার, জাহিদ মোল্লা, নাঈম মোল্লা বাবলু মোল্লা, ছাইদুর মোল্লা তাদের সমর্থিত শতাধীক লোক নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার সমর্থিত বীর মুক্তিযোদ্ধা মরহুম শুকুর শেকের বাড়ীতে ব্যাপকভাবে তারা হামলা চালায়। শুকুর শেকের এক সন্তান পুলিশে ও অপর সন্তান সচিবালয়ে চাকুরি করেন,তারা কর্মস্হলে রয়েছে ও বাড়ীতে শিশু ও মহিলা ছিল। তাদের আত্মচিৎকারে গ্রামবাসি এগিয়ে আসলে তাদের বাড়ী ঘর ও তারা হামলা চালায়।

এসময় ৬টি বাড়ী ব্যাপক ভাংচুর করে আলম মেম্বারের লোকজন।সংঘর্ষটি গ্রামে ছড়িয়ে পড়লে সুযোগ সন্ধানি কিছু দুস্কৃতিরা বাড়ী লুটপাট করে এবং দামী মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রামবাসির উপর লাঠিচার্জ করে পরিস্হিতি নিয়ন্ত্রনে আসে।সংঘর্ষে গুরুত্বর আহতরা হলো,,ইকলাছ মাতুব্বর, ইয়াসিন মাতুব্বর, সোহেল কাজী,,লালন মাতুব্বার, শেখ মওদুদ, সরাবউদ্দিন,শেখ বক্কার মিয়া, ফারুক মিয়া,, ইদ্রিস,, আল-আমিন,,ইব্রাহিম শেখ,সাগর, করিব, মাহবুব।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ জানায় এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি, মামলা বা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।