print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, অক্টোবর,২০২১

হানিফ খান/আশরাফুল-আলম মামুন ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গত অর্থবছরে রিপিয়ারিং এর জন্য সরকারের বরাদ্দকৃত ২ লক্ষ টাকার কাজ যথাযথ ব্যবহার হয়েছে বলে প্রধান শিক্ষকের দাবি।

এলাকাবাসী বলেন স্কুলের বিভিন্ন সমস্যা , রিপেয়ারিং কাজ যথাযথ ব্যবহার করা হয়েছে। তবে স্কুলটিতে শ্রেণিকক্ষের সংকট রয়েছে বলে দাবি করেন।

এলাকাবাসী আরও দাবি করে সরকার বরাদ্দকৃত প্রণোদনার টাকায় যতটুকু সংস্কার হয়েছে ঠিক আছে। কিন্তু স্কুলটিতে শ্রেণিকক্ষে মাত্র তিনটি রুম রয়েছে।
এ অবস্থায় ছাত্র-ছাত্রীদের ক্লাশ করতে মারাত্মক সমস্যা হচ্ছে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের পক্ষ থেকে দাবি, একটি নতুন ভবন বরাদ্দ দিলে আমাদের ছাত্র-ছাত্রীদের অসুবিধা কিছুটা লাঘব হবে।
স্কুলের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, মানিক, বলেন, সরকারের দেওয়া বরাদ্দের অর্থ দিয়ে স্কুলের উন্নয়নমূলক শতভাগ কাজ করেছি ।

প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, মানিক বলেন সরকার বরাদ্দকৃত ২ লক্ষ, ৫০ হাজার টাকা করণা মহামারীতে আসবাবপত্রের জন্য পেয়ে স্কুলের আসবাবপত্র, ব্রাঞ্চ, চেয়ার মেরামতের কাজে ব্যয় করেছি।

সরেজমিনে দেখা যায়, রিপিয়ারিং, আসবাবপত্র, বেঞ্চ, নতুন আসবাবপত্র খুঁজে পাওয়া যায, বরাদ্দকৃত টাকা উন্নয়ন কাজে ব্যবহারের মিল রয়েছে।