
প্রকাশিত,১৫, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
সারা দেশের ন্যায় নেত্রকোণা পালিত হলো ৭৫-এর ১৫ই আগস্টে ঘটে যাওয়া জাতীর পিতা সহ স্ব-পরিবারকে ঘাতকের বুলেটে ছিন্নভিন্ন করা সেই কালো অধ্যায় ভয়াল একটা অন্ধকারাচ্ছন্ন রাত।
ঘাতকেরা ভেবেছিল এক মুজিবকে শেষ করে দিলে হয়ত আর কোন মুজিব জন্ম হবে না, কিন্তু সেই ঘাতকদের ধারনা ছিল ভুল এক মুজিবের রক্তের প্রবাহমান থেকে লক্ষ কোটি মুজিব আদর্শে তৈরি আজকের মুজিব সৈনিক।
আর এই কালো কলংকিত অধ্যায়কে কস্টে বুকে লালন করে নতুন প্রজন্মের অন্তরের থাকবে স্মরণীয় হয়ে। জাতীর পিতার স্মরণে নেত্রকোণায় যখন চলছে পুস্পস্তবক এবং শ্রদ্ধা আর সেই কলংকিত অধ্যায়কে সম্মানের বিপরীতে জুতা পায়ে দিয়ে খালিয়াজুরী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের একাংশ এবং উপজেলা প্রশাসন করলেন পুস্পস্তবক অর্পণ ।
এই প্রসংগে জানার জন্য খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বাগত সরকার শুভ এর সাথে কথা হলে তিনি জানান, অনেকেই জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করছে কিন্তু আমি দেওয়াতেই আমার প্রতিপক্ষের লোকজন ফেসবুক এবং আপনাদের জানাচ্ছে। তিনি আরো জানান, রাজনৈতিক ভাবে হেয় করার জন্যই একটা কু-চক্রী মহল আলোচনা সমালোচনা করছে।
জুতা পায়ে দিয়ে জাতীর পিতার ম্যুরালে পুস্পস্তবক করা খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) আরিফুল ইসলাম এলিনের সংগে কথা হলে তিনি জানান সাংবাদিক ভাই বিষয়টি এনালাইসিস করে দেখেন কিন্তু কি এনালাইসিস করে দেখতে হবে তিনি তা পরিস্কার করে বুঝিয়ে বলেননি। জুতা পায়ে দিয়ে সম্মান না অসম্মান তা আলোচনা সমালোচনার ঝড় বইছে খালিয়াজুরী উপজেলার সাধারণ মানুষজন থেকে সুধীসমাজের বিবেকে।


