print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, জুলাই,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

শুধু নেত্রকোণা জেলায় নয় সমগ্র বাংলাদেশে প্রধানমন্ত্রী কর্তৃৃক মুজিব বর্ষের উপলক্ষে নির্মিত হয়েছে গৃহহারা গৃহহীনদের বসবাস উপযোগী আশ্রয়ন প্রকল্প কিন্তু কতটুকু ফলপ্রসূ পেয়েছেন গরীব অসহায় পরিবার গুলো এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়।

জানা যায়, সমগ্র দেশের অধিকাংশ জেলা-উপজেলায় হস্তান্তরের আগেই ধসে পড়েছে প্রধানমন্ত্রী দেওয়া উপহার ঘর। বিশেষজ্ঞ এবং একাধিক কন্সট্রাকশন ম্যানেজমেন্টের অভিমত একটা সেমি পাকা ঘর করতে কিছুটা সময় নিতে হয়। তবে এত বড় একটা প্রজেক্ট হাতে নেওয়ার আগে স্ব স্ব জেলার জেলা প্রশাসক ও উপজেলার ইউএনও মহোদয়গণ অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারগণের পরামর্শ নেওয়ার প্রয়োজন ছিল।

বিশেষজ্ঞগণদের অভিমত সেমি-পাকা একটা বিল্ডিং করতে নিন্মে ২ মাস সময় লাগে কারণ ইটের গাঁথুনি করার পর পানি দেওয়া প্রয়োজন এতে প্লাস্টার কিউরিন টেকসই হয়। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়েই দেশের বিভিন্ন অঞ্চলে অনেক ঘরেই হস্তান্তরের আগেই ঘর ধসে পড়েছে। এই প্রসংগে নাম প্রকাশ না করার শর্তে বলেন মাননীয় প্রধানমন্ত্রী কাছ থেকে বাহ’বা পাওয়ার জন্যই জেলা-উপজেলা ভিত্তিক কর্মকর্তাগণ এই প্রজেক্ট হাতে নিয়েছিলেন কিন্তু আজ অনেকেই অপরাধীর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন আছে। আশ্রয়ন প্রকল্প নির্মানেও অনেক অনিয়ম অভিযোগ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক খ্যাত সরকার শেখ হাসিনা সুন্দর উদ্যোগ নিয়েছেন কিন্তু কিছু কিছু জেলা-উপজেলায় ঘর ধসে যাওয়ায় পূনরায় মেরামত হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ আরো সুন্দর সাবলীল হবে। ঘর ধসে যাওয়া এবং বিভিন্ন জেলা-উপজেলায় নিম্নমানের সামগ্রী এবং অনিয়ম থাকার বিষয়ে কারো মতামত নেওয়া সম্ভব হয়নি।