সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ১৬, হাজার ২৩০, জন, মৃত্যু ২০ হাজার ছাড়ালো।


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০৭-২৮, ৭:০৩ অপরাহ্ন / ২৬
সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ১৬, হাজার ২৩০, জন, মৃত্যু  ২০ হাজার ছাড়ালো।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, জুলাই,২০২১

ডেক্স নিউজ ঃ

সারা দেশে করোনাভাইরাস শনাক্তের আবারও নতুন রেকর্ড, মৃত্যু ২০ হাজার ছাড়ালো।

দেশে করোনা ভাইরাস দিন দিন মহামারি আকার ধারণ করছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ০১৬ জনে।

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ২৩০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।