print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, জুলাই,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ্

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা (ভিজিএফ) এর ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচী বৃহস্পতিবার ১৫,জুলাই সকালে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, মহামারী করোনার সময়ে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পাচ্ছেন ৭৪ হাজারেরও বেশি পরিবার।

উপজেলার ১৫টি ইউনিয়নে ৬৯ হাজার ৬শ’ ৯০ জন ব্যক্তি ও পৌরসভায় ৪ হাজার ৬শ’ ২০ জন ব্যক্তি এই সুবিধা গ্রহন করবেন। বৃহস্পতিবার সকাল থেকে ১৫টি ইউনিয়নে, প্রতি ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অসহায়, অতি দরিদ্রদের মাঝে ১০ কেজি করে (ভিজিএফ) চাল বিতরণ করছেন।

উপস্থিত ইউনিয়নের চেয়ারম্যান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই খাদ্য সহায়তা (ভিজিএফ) আমরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ সুবিধা ভোগীকে সঠিকভাবে বিতরণ করছি।
যা আমাদের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল নিজ এলাকা অবস্থান করে খোঁজ খবর নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা স্থানীয় এমপি মহোদয়ের নির্দেশে আমরা বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন করছি। তাছাড়াও করোনা মহামারীর সময়ে নগদ অর্থ ও অন্যান্য খাদ্য সহযোগিতাও চালিয়ে যাচ্ছি, এ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

দেশ সময়/আয়নাল ইসলাম।