print news || Dailydeshsomoy

প্রকাশিত,৭, জুলাই,২০২১

মো:রফিকুল ইসল্ম,নড়াইলঃ

নড়াইলে ৫০০ চা বিক্রেতা ও নরসুন্দরের বাড়িতে বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিলেন,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাদৃন্দ ও সদস্যগণ।

আজ বুধবার (৭জুলাই) নড়াইল সদর ও লোহাগড়ার বিভিন্ন বাজারে করোনার লকডাউনের কারনে বন্ধ থাকা দোকানদারদের বাড়িতে বাড়িতে গিয়ে
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মী”রা এসব অসহায় গরিব পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌছে দেন।খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৬ কেজি চাল,এক লিটার তেল,এক কেজি ডাল,দুই কেজি আলু এবং একটি সাবান।নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম (অনিক) সাংবাদিকদের জানান,করোনাকালীন সময়ে লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় নড়াইল সদরের বিভিন্ন বাজারের ৩০০ চা বিক্রেতা এবং লোহাগড়া উপজেলার ২০০ চা বিক্রেতা ও নরসুন্দর পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নেতা কর্মিবৃন্দ।
জানা যায়,নড়াইল-২ আসনের সাংসদ সদস্য এমপি মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেন গত বছর নড়াইলে করোনায় কাজ হারানো প্রায় সাত হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন,এছাড়াও ফাউন্ডেশন করোনা প্রতিরোধে স্বাস্থ্য ও অক্সিজেন সেবা,করোনা সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের মানবিক কাজ অব্যাহত রেখেছে বলে
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের শোনাম অক্ষত রয়েছে,অসহায়দের বিপদে আপদে পাসে রয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।এদিকে নড়াইলের এক্সপ্রেস ফাউন্ডেশন বিবিন্ন ইউনিট করোনা প্রতিরোধে স্বাস্থ্যসেবা ও অক্সিজেন সেবা দিয়ে নড়াইল জেলায় সুনামের সাথে অসহায় গরিবদের কাধেঁ কাধঁ মিলিয়ে পথ চলছে বলে নড়াইলে আলোচনায় মুখরীত।