print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬, জুন,২০২১

জিল্লুর রহমান সাগর
বিশেষ প্রতিনিধি ঃ

মাগুরায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন এর কালু কান্দি গ্রামের আজিজুর রহমান ৩০ নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে মহম্মদপুর উপজেলা বিনোদপুর ইউনিয়নের কালু কান্দি একটি রাস্তার পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ।

নিহত যুবক শালিখা উপজেলার সংকোচ খালি গ্রামের আজিজুর রহমানের ছেলে।
সে ছোটবেলা থেকে বিনোদপুর ইউনিয়নের বানিয়াবোই নানা আবুল কাশেমের বাড়ি থেকে বড় হয়েছে।
নিহত আজিজুলের শ্বশুরবাড়ি ইছেখাদা।

নিহত আজিজুর রহমান ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতো বলে জানা গেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান সকালে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে আছে বলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
মহম্মদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
তবে তার একটি পা ও মাথা এখনো উদ্ধার হয়নি।

পুলিশ উদ্ধারের চেষ্টা করছে এবং কি কারণে হত্যা করা হয়েছে সেটি উদঘাটনের চেষ্টা চলছে।