print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩,জুন,২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ ছাগলে আলু গাছ খাওয়ায় ছাগল মালিক ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা করে জখম করেছে আলু গাছের মালিকেরা। ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে, হামলার শিকার রেজা আহমেদ সজিব ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বর্তমান ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন বলে জানা যায়, গত ০১/০৬/২১ তারিখে রেজা আহমেদ সজিব ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করেন,

অভিযোগের বিবরণীতে রেজা আহমেদ সজিব উল্লেখ করেন, ০১/০৬/২১ তারিখে আনুমানিক বেলা ১২ ঘটিকার সময় আমার নিজ জমির উপর আসামীদের লাগানো আলু গাছ আমার ছাগল খেয়ে ফেলে, উক্ত তুচ্ছ বিষয় নিয়ে হঠাৎ করেই আসামী, মোঃ রোকন মিয়া (৩৭) ও মোছাঃ আনোয়ারা (৫৫) গণ আমার ও আমার স্ত্রী বাতাসী বেগম (২০) এর উপর বাঁশ ও হাসুয়া নিয়া হামলা করে, অতর্কিত হামলায় কিছু বুঝে উঠতে না পেরে আমি ও আমার স্ত্রী বেধড়ক মারপিটের শিকার হই, আমাদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের মানুষ ছুটে এসে আমাদের উদ্ধার করে, আসামিরা সবার সামনে আমার ছাগল নিয়ে চলে যায় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমার স্ত্রীর পরনে ম্যাক্সী ছিড়ে ফেলে,
রেজা আহমেদ সজিব সুষ্ঠু বিচার দাবি করেন, এবং রেজা আহমেদ সজিব এর স্ত্রী বাতাসী বেগম বাংলাদেশ মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।