
প্রকাশিত, ১০ ফেব্রুয়ারি, ২০২১
মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
১০ ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র রমজান আলী পৌর সভার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করেন।
উক্তসভায় বর্তমান মেয়র পরবর্তী ৫ বছর পৌরসভার উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন পৌর এলাকার ভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট গুলোকে নতুন করে সংস্কার করা হবে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের লক্ষ্যে নতুন করে রাস্তাঘাট নির্মান করা হবে। পৌর এলাকায় শিশুদের বিনোদনের জন্য নতুন করে একটি শিশু পার্ক নির্মান করা হবে।
ব্যটারিচালিত হ্যলোবাইক এর নম্বর প্লেট বাণিজ্যের ব্যপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই সব ব্যপারে শুনেছি অনেকে নাকি পৌরসভার প্রদত্ত লাইসেন্স আইন বহিঃভুত ভাবে অনেক টাকায় বেচা বিক্রি করে, তবে আমি পৌরসভায় দায়িত্বে থাকাকালীন সময়ে লাইসেন্স গ্রহণ করতে ৭৫০ টাকার এক টাকা বেশী লাগবেনা,, যদি কেউ নিয়মের ব্যপ্তয় করে তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী সেলিম সাহেব নব নির্মিত দুইটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর ব্যপারে মিথ্যাচরে করছেন। ঐ দুইটি ওয়ার ট্রিটমেন্ট প্লান্ট বিগত সময়ে রমজান আলী মেয়র থাকাকালীন সময়ে কাজ এনে জমি অধিগ্রহণ সহ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন যবতীয় কাজ সম্পূর্ণ করেন।
আগামী দিন গুলোতে পৌরসভার নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিৎ করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নুরুল ইসলাম কুইন্টা, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর তসলিম হৃদয়, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবু নাহিদ সহ ০১ নং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর নাজমা আক্তার, ০২ নং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া সুলতানা, ০৩ নং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।