
প্রকাশিত, ৩ ফেব্রুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে কোভিড- ১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এই সেবাটি নেয়ার জন্য আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে কোভিড- ১৯ ভ্যাকসিন এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকাদান কার্ড এবং সম্মতিপত্র সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারী করে বিষয়টি জানানো হয়।
এতে আরও বলা হয় ৫৫ বছরের উর্ধ্বে ব্যক্তিগণ টিকাদানে অগ্রাধিকার পাবেন। ১৮ বছরের নীচে গর্ভবতী মহিলা এবং গুরুত্বর অসুস্থ ব্যক্তিদের কোভিড- ১৯ ভেকসিন দেয়া হবে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবান সদর হাসপাতাল, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএমএইচ, বান্দরবান সদর, আলীকদম হাসপাতালে টিকাদান কর্মসূচী শুরু হবে।
উল্লেখ্য, বান্দরবানে প্রথম পর্যায়ে ১২ হাজার মানুষকে দেয়া হবে কোভিড- ১৯ ভ্যাকসিনের এই টিকা। গত ৩১ জানুয়ারী ঢাকা থেকে ১২ হাজার ডোজ কোভিড- ১৯ ভ্যাকসিন বান্দরবানে এসে পৌঁছে। বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুইপ্রু এসব ভ্যাকসিন গ্রহণ করে সদর হাসপাতালের ইপিআই ষ্টোরে সংরক্ষণে রাখা হয়। ভ্যাকসিন প্রদান উপলক্ষ্যে ৭টি উপজেলার ৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।


