

প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর সীমান্তে প্রাইভেট কারে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে বিজিবি। একই সময়ে পৃথক দুটি অভিযানে ৫৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর ও বালিয়াদিঘী গ্রামে পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটককৃত নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল আরাফাত শুভ (২৬)। বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে রাস্তায় একটি প্রাইভেট কার তল্লাশী করে ২৮ বোতল ফেনসিডিলসহ শুভকে আটক করা হয়। এ ঘটনায় প্রাইভেট কারটিকেও জব্দ করেছে বিজিবি।
পৃথক অভিযানে সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামে গণকবর সংলগ্ন দীঘির পাড়ে মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৫৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্বার করা হয়। এসময় একটি সংঘবদ্ধ মাদকচক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় ৫৯ বিজিবি ব্যাটলিয়ন।


















আপনার মতামত লিখুন :