
প্রকাশিত,০৬, অক্টোবর,২০২২
সুমন আহমেদঃ
আসন্ন চাঁদপুর-জেলা পরিষদের নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসাবে ইতিমধ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি এএম ইসা পাটোয়ারী।
তারই ধারাবাহিকতা বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নে সকল জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেনের এর সভাপতিত্বে ও সদস্য মিজান হাওলাদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এএম ইসা পাটোয়ারী।
মতবিনিময়কালে ইসা পাটোয়ারী সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটের মাধ্যমে সদস্য পদে নির্বাচিত হয়ে মতলব উত্তরের জনগণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে সকলের সহযোগীতা কামনা করেন। তার মার্কা টিউবওয়েল। উপজেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের সহযোগীতা চান তিনি।
এসময় সুতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন সহ মোহনপুর ও সুলতানাবাদ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


