print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২৩

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে অভিযোগ তুলে ১ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় রোড মার্চ কে সফল করার লক্ষ্যে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৭ সেপ্টেম্বর সকালে স্থানীয় সকাল বাজার বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন খানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বারেক,সদস্য আনিছুর রহমান আনিছ,জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, বিএনপি নেতা আব্দুর রশিদ,আব্দুর রহমান,শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিকুল, মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসানউল্লাহ বুুলবুল, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মহব্বত হোসেন,জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম লিয়ন, জেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।

এছাড়াও বিএনপি নেতা ইমামুল ইসলাম সজল, জামালপুর শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জেলা যুবদলের সদস্য আব্দুল জব্বার,শহর যুবদলের সদস্য আব্দুল কাদের জুয়েল,জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার মোজাহিদ কাঞ্চন, যুবদল নেতা আমিনুল ইসলাম, শহর যুবদলের সদস্য মোকসেদ আলী মাসুম,৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা কৃষকদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সবুজ, হাদিউল ইসলাম রাব্বী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোরশেদ আলম খান, সহ-সাংগঠনিক সম্পাাদক নয়ন সরকার,রাশেদুল ইসলাম কালু,ছাত্রদল নেতা ফিরোজ জামান বাবু, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, যুবনেতা সাইদুর রহমান শিলু, বাবুল হোসেন চিকলী, তাওহিদুল ইসলাম লেলিন,গোলাম রব্বানী জনি,তরুণ দলের সাবেক সভাপতি আবু সাঈদ রয়েল, রিগ্যান, নবাব. সিরাজুল, জীতু আকাশ,যুব নেতা শফিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

তারিখ -২৮-৯-২৩ইং