print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জুন,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে গত মঙ্গলবার দুপুরে উত্তর কাজীরহাট / চেরেঙ্গা মোলাঙ্গাড়ির দোলা নামক স্হান থেকে উদ্ধার করা জলঢাকার জাহান অটোরাইস মিলের ম্যানেন্জার হাফিজুল ইসলামের(৪৫) খতবিখত লাশ।

সেই হত্যাকান্ডের মূল হোতা, পরিকল্পনা কারী ও হত্যাকারী , ম্যানেন্জার হাফিজুলের বন্ধু মোহাম্মদ রুবেল হোসেন কে ( ৩৪) কে খুঁজছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশের একটি বিশেষ টিম ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এবিষয় নিয়ে জলঢাকা থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন এই হত্যাকান্ডের তদন্তের জন্য গত মঙ্গলবার ৪ জনকে আটক করা হয়। আর তাদের দেয়া তথ্য মতে আমরা শিওর হই যে জাহান অটোরাইস মিলের ম্যানেন্জার হাফিজুল ইসলামের হত্যার মূল হোতা , পরিকল্পনা কারী ও হত্যাকারী তার বন্ধু রুবেল হোসেন ।

আর আমরা এখন এই এই রুবেল হোসেন কে আটক করার জন্য চেষ্টা করছি ।