
প্রকাশিত,৩১,মে,২০২১
মোহাম্মদ দেলোয়ার হোসেন,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
হাতিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২১ উদযাপন উপলক্ষে, উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“তামাককে না বলুন ” এই শ্লোগানের মধ্য দিয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন এর সভাপতিত্বে আজ সোমবার ৩১/০৫/২১ ইং তারিখ সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস,কোস্ট গার্ড সিসি মোঃআব্দুস সামাদ,মুক্তিযুদ্ধা,সাংবাদিক,উপজেলা ফায়ার সার্ভিস অফিসার মোঃ জসিম উদ্দিন,সহ উপজেলা পরিষদেনর সকল কর্মকর্তাগণ।
সভায় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে মাদকের ক্ষতিকর দিক গুলো তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন বলেন,মাদক একটি সমাজ বিরোধী অপরাধ মূলক কাজ। তিনি ধুমপানের গুরুত্বপূর্ণ ক্ষতিকর সম্পর্কে কয়েকটি দিক তুলে ধরেন।এছাড়া মদ,গাঁজা, ইয়াবা,ধুমপান মুক্ত এলাকা হিসেবে হাতিয়া উপজেলাকে দেখতে চাই।হাতিয়াকে ধুমপান মুক্ত পরিবেশ তৈরি করি। সকলে যদি সহযোগিতা করে তাহলে হাতিয়াকে ধুমপান মুক্ত করা সম্ভব।


