print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, মার্চ,২০২৩

মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি।

দেশে ফেরার পর স্বামী রকিব সরকারকে ফুল দিয়ে বরণ করে নেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে রকিব সৌদি আরব থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে রকিব সরাসরি তাঁদের ঢাকার বাসায় অবস্থান করছেন।

এদিকে দেশের ফেরার পর স্বামী রকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাহিয়া মাহি। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’। এদিকে, রাকিব সরকারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আনোয়ার সাদত।

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার গ্রেফতারি পরোয়ানা নিয়ে দেশে ফিরেছেন। আজ রোববার সকাল ১০টার দিকে তিনি সৌদি আরব থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

প্রসঙ্গ, শুক্রবার (১৭ মার্চ) রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা হয়। শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি।

বিকেলে মাহির আইনজীবী জামিনের আবেদন করলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৫ এর বিচারক মো. ইকবাল হোসেন তা মঞ্জুর করেন। পরে রাত ৭টার দিকে কারাগার থেকে মুক্ত হন।