
প্রকাশিত,১৬, ডিসেম্বর,২০২১
সাভার, ঢাকাঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ,স্বাধীনতার ৫০ বছরে আজও স্বাধীনতা পায়নি সাংবাদিকরা।
নেই সাংবাদিকদের জন্য যুগোপোযোগী আইন। আজও সাংবাদিকরা পরাধীন। বিজয়ের এই দিনে সাংবাদিক সুরক্ষা আইন, পেশাগত মর্যাদা ও সাংবাদিক নীতিমালা সহ ১৪ দফা বাস্তবায়নের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)
আজ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের শুরুতেই সভারস্থ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে এক সভায় এ দাবী জানানো হয়।
সংগঠনের সর্ব্বোচ্চ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও সিনিয়র সহ সভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর,সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর সোহেল সরদার,এম এ আকরাম, অর্থ সম্পাদক শারমিন সুলতানা মিতু,উপ প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, আপ্যায়ন সম্পাদক আলী হোসেন, নির্বাহি সদস্য ও আশুলিয়ান শাখার সভাপতি মো:ইয়াছিন,সাধারন সম্পাদক মো: ইউছুফ,মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আকতার,ধামরাই উপজেলা বিএমএসএফ নেতা মো: আশরাফ প্রমুখ। স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ এর পর সংগঠন সদস্যরা উন্নয়ন ও কল্যাণকর কাজে আপোষহীন ভূমিকার শপথ করেন।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয় ও জার্নালিস্ট শেল্টার হোমকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। সারাদেশে সংগঠনের শাখা ও ইউনিট সমূহে স্বাধীনতা যুদ্ধে অকাতরে জীবন বিলিয়ে দেয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও প্রধান সমন্বয়ক পৃথক পৃথক বিবৃতিতে সাংবাদিক সমাজের প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।


