print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২ মার্চ, ২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কিসামত গ্রামে রাতের আধারে একটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ তহিবূল ইসলাম (৪০) জানান , বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০ টার সময় দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। এরপর রাত আনুমানিক ২:৩০ মিনিটে লক্ষ্মী রানী নামের এক মেয়ের চিৎকার শুনতে পাই । তখন আমরা তরিঘরি করে ঘরের বাহিরে বের হয়ে দেখি আমার দোকান গৃহ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ সময় আমরা ডাক চিৎকার দিলে আসেপাশের লোকজন ছুটে আসে ও ফায়ার সার্ভিস অফিসে ফোন দেই। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই কিন্তু ততক্ষণে দোকানের মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার দোকানের আসবাবপত্র ও দোকানে সমস্ত মালামালসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়। আর আগেও কয়েকবার দুর্বৃত্তরা আমার বসতবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ছিলো তাতক্ষনিক টের পাই বলে কোনো বড় ধরনের ক্ষতি হয় নি কিন্তু এবার আমার দোকানটি পুড়ে ছাই করে দিলো দুর্বৃত্তরা।