
প্রকাশিত, ১৪ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরের উপর দিয়ে ঢাকা থেকে ভারতের নিউ শিলিগুড়িতে যাত্রীবাহি ট্রেন সম্প্রতি এস্কপ্রেস এর উব্দোধন হতে যাচেছ , আগামী ২৬ শে মার্চ ।
তাই এই ট্রেনকে নীলফামারীর ঐতিহ্যবাহি শিল্পনগরী ও বাংলাদেশের একমাত্র রেলকারখানার নগরী সৈয়দপুরে যাত্রাবিরতির করার জন্য মানববন্ধন করে সৈয়দপুর উপজেলার সকল পেশার মানুষ ।
আজ ১৪ ই মার্চ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক সাব্বির আহমেদ, এসময় আরো উপস্হিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সদস্য রুহুল আলম , দৈনিক প্রথম আলোর সাংবাদিক এম আর আলম , বাংলাদেশ জাসদ সৈয়দপুর শাখার সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ,নাট্য সংগঠক যুদ্ধাহত আতাউর রহমান ময়না , আওয়ামীলীগ এর নেতা মতি জোতদার , নীলফামারীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিয়ার রহমান দুলু , জাপা নেতা সিদ্দিকুল আলম ।
মানববন্ধনটি সঞ্চালন করেন সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামির রহমান।
এসময় তারা রংপুর বিভাগের ৮ জেলার কথা বিবেচনা করে এখানে ট্রেনটির যাত্রাবিরতি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন সৈয়দপুর বাসী সহ নীলফামারী, দিনাজপুর রংপুর সহ রংপুরের ৮ জেলার বাসী


