print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, ডিসেম্বর,২০২১

এমরান হোসেন, জেলা প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহ হাজরাবাড়ী বাজারের দুই একর তিন শতাংশ জমির মালিকগন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে।

শনিবার (২৫ ডিসেম্বর) হাজরাবাড়ী বাজারে ২ একর ৩ শতাংশ মালিকানা জমির ওপর মার্কেট নির্মাণ কাজ বন্ধে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- হাসনা বেওয়া , মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, একরামুল হক, সুলতান মাহমুদ প্রমূখ।

মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ জানান, উক্ত জমির মৌজার সিএস মালিক মত বেওয়া। তার নিকট থেকে আমার পিতা শামসুল হক আকন্দ ক্রয়সূত্রে মালিক হন। সিএস খতিয়ান নং-১১০/ সাবেক দাগ নং ৬১, জমি ২ একর ৩ শতাংশ, দলিল নং ২৫১৬। হাজরাবাড়ী বাজারের হাল খতিয়ান নং- ১, হাল দাগ নং ১৮৭ জমি ২ একর ৩ শতাংশ।

এবিষয়ে একরামুল হক বলেন, হাজরাবাড়ী বাজারে মার্কেট নির্মাণে মহামান্য সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্বেও নির্মাণ কাজ চলছে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের চিঠিপত্র পাওয়ার পরেও জেলা প্রশাসক মোর্শেদা জামান মহোদয় নির্মাণ কাজ বন্ধ করেনি। তাহলে কি দেশে কোন আইন নেই? মহামান্য সুপ্রিম কোর্টের আদেশও অমান্য করা হয়।

মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ কে সম্মান দেখিয়ে মার্কেটের নির্মাণ কাজ বন্ধের জোর দাবি জানান বক্তারা।