
প্রকাশিত, ২৪ মার্চ, ২০২১
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগঁও গ্রাম সহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর লুটপাট ও হামলার প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের আটক ও দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে যশোরের শার্শা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৪শে মার্চ) সকাল ১০ টার সময় বেনাপোল সোনালী ব্যাংকের সামনে এ মানববন্ধন পালিত হয়।
এসময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন,শার্শা উপজেলার হিন্দু ও বোদ্ধ খৃষ্টান পূজা উদযাপন ঐক পরিষদ কমিটির সভাপতি জয়দেব সিংহ ও সেক্রেটারি সুকুমার দেবনাথ ও বেনাপোল পৌর পূজা উদযাপনের সভাপতি শান্তি পদ গাঙ্গুলী ও সেক্রেটারি উজ্জল কুমার বিশ্বাস। এছাড়াও শার্শা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক,শিউলী রাণীদে,হৈমন্তী,বনশ্রী বিশ্বাস,মমতা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনকারিরা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানানো হয়।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৪/৩/২১


