
প্রকাশিত,৩০,মে,২০২১
আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে চেক জালিয়াতি, সাজা ও জিআরসহ ৫টি মামলার পলাতক আসামী এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্ণেলকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ।
তিনি সিরাজগঞ্জ শহরের বিভিন্ন লোকজনের কাছ থেকে চেক ও প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হুমায়ুন কবির ওরফে কর্ণেল উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
রবিবার (৩০ মে) বেলা ১২ টার সময় এতথ্য নিশ্চিত করেছেন চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, হুমায়ুন কবির কর্ণেল এর বিরুদ্ধে চেক জালিয়াতি, সাজা ও জিআর মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
তার বিরুদ্ধে এসব মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


