
প্রকাশিত,২৮, ডিসেম্বর,২০২২
মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আলোকদিয়ার গ্রামে রাস্তা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জন নারীসহ তিন জনের অবস্থা গুরুতর।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত গ্রামের একটি রাস্তায় যাতায়াতকে কেন্দ্র করে আব্দুল হাই ফকির ও আলী হোসেন গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছে। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


