print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালুখা বাজারে প্রতিদিন প্রকাশ্যে মাদকের কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাজারের বিভিন্ন স্থানে নিয়মিত মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বাজার এলাকায় মাদকের বেচাকেনা আরও বেড়ে যায়। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি সাধারণ ব্যবসায়ী ও পথচারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী দ্রুত অভিযান চালিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।