print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ পার্কের ৪ নং গেটের ভেতর উত্তর পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, যুবকের গলায় বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। পরনে কালো ধূসর বর্ণের প্যান্ট ও চেক শার্ট পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরের দিকে যুবককে শ^াসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, যেখানে মরদেহ পাওয়া গেছে সে জায়গাটি শাল বন। দর্শণাথীরা সাধারণত ওই স্থানে যান না। বাইরে থেকে হত্যার পর দুর্বত্তরা মরদেহ পার্কের প্রাচীরের ভেতর ফেলে গেছে বলে মনে হচ্ছে।

টি.আই সানি
গাজীপুর
৩০.০৩.২০২১