print news || Dailydeshsomoy

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে, ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

উক্ত মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, আরো বক্তব্য রাখেন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, ভোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোনাজাত গাজী প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং এর মধ্যে রয়েছে।

(১) আমার বাড়ি আমার খামার, (২) আশ্রয়ণ প্রকল্প, (৩) ডিজিটাল বাংলাদেশ, (৪) শিক্ষা সহায়তা কার্যক্রম, (৫) নারীর ক্ষমতায়ন, (৬) সবার জন্য বিদ্যুৎ, (৭) সামাজিক নিরাপত্তা, (৮) কমিউনিটি ক্লিনিক, (৯) বিনিয়োগ বিকাশ ও (১০) পরিবেশ সুরক্ষা কার্যক্রম।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মোঃ মনিরুজ্জামান।