
প্রকাশিত,২১,মে,২০২১
———————————–
মোঃ ইউসুফ রুবেল আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন সদস্য
——————————–
আজ ২০/৫/২০২১ ইং তারিখ সৌদি আরব সময় রাত ৯টায় বাংলাদেশ সময় রাত১২ টায় সভা শুরু হয়, ১ঘন্টা ব্যাপি চলা এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন এর সন্মানীত সভাপতি লন্ডন প্রবাসী সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন এর সাধারন সম্পাদক সৌদি আরব প্রবাসী সাংবাদিক মোঃ ফারুক খানের সঞ্চালনায়, উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ থেকে ভার্চুয়াল এই সভায় অংশগ্রহন করেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ভাসানী মোল্লা, কার্যনির্বাহি সদস্য সাংবাদিক মোঃ ইউসুফ রুবেল , কার্যনির্বাহি সদস্য সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, সভায় পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক রোজিনা ইসলামের উপরে বর্বরোচিত হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয়, অনতিবিলম্বে সাংবাদিক রোজিনার মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে স্বসন্মানে মুক্তি দিয়ে, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে সরকারের প্রতি জোড় দাবী জানানো হয়। সকল মতবাদ ভূলে সকল সাংবাদিক ভাই বোনদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে এক সাথে কাজ করার জন্য আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন এর পক্ষ থেকে আহব্বান জানানো হয়। পরে দেশ ও জাতির মঙ্গল সমৃদ্ধি কামনা করে দোয়া করেন সবাই।


