
প্রকাশিত,১৮,মে,২০২১
মোঃ ইলিয়াস হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালায় আটকে রেখে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) সকাল ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মির্জাগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান হাওলাদার। মির্জাগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ রিয়াজ হোসাইনে সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসাইন, যুগ্ম সম্পাদক একে এম আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুবিন, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ রনি খান।
এসময় বক্তারা রোজিনার মুক্তি ও ঘটনার সাথে জড়িতদের আইনের অওতায় আনার জোড় দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে নির্যাতন কারীদের প্রতিহত করবে।


