print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, এপ্রিল,২০২২

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় ঈদের পোশাক কিনে না দেওয়ায় বরফ বিক্রেতা বাবার উপর অভিমান করে রাকিবুল শেখ (৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন ছেচানিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় রাকিবুল ঔই গ্রামের মানিক হোসেনের ছেলে ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।১৭এপ্রিল সকাল ১১টার দিকে ঘটনা ঘটলেও রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

রাকিবুলের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই সজিবুল জানান,সকাল ১১টার দিকে রাকিবুল ঈদের জামা কাপড় কিনে দেয়ার জন্য তার পরিবারের নিকট বায়না ধরে। এতে বরফ বিক্রেতা গরীব অসহায় বাবা কিনে দিতে না পারায় রাকিবুল অভিমান করে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে এলাকায় গুঞ্জণ রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ রোববার সন্ধ্যা রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।এ ব্যাপারে সাঁথিয়া থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

হৃদয় হোসাইন
পাবনা