
প্রকাশিত,১৮, জানুয়ারি,২০২২
হৃদয় হোসাইন-(পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়ন পরিষদে১৯৮৭ সাল থেকে যারা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বা দায়িত্ব পালন করেছেন তারা সকলেই পেশায় শিক্ষক।
(১)আব্দুল্লাহ আল মাহমুদ (মাষ্টার)১৯৮৭সালে নির্বাচিত হয়ে ১৯৯২সাল পযন্ত দায়িত্ব পালন করেন।(২)মো:আরমেদ আলী (মাষ্টার)১৯৯২থেকে ১৯৯৮ সাল পযন্ত।(৩)মো:আব্দুল্লাহ আল মাহমুদ (মাষ্টার)১৯৯৮ থেকে ১৪-০৩-০৩ পযন্ত।(৪)মো:মোখলেচুর রহমান (মাষ্টার)১৫-০৩-০৩ থেকে ০৭-০৮-১১সাল পযন্ত।(৫)মো:আমজাদ হোসেন(মাষ্টার)০৭-০৮-১১ সাল থেকে ০৮-০৮-১৬ সাল পযন্ত দায়িত্ব পালন করেন।(৬)জরিফ আহম্মেদ (মাষ্টার)০৮-০৮-১৬ সালে নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী২০২১ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার আবার দায়িত্ব পালেন উদ্দেশ্যে ১২ জানুয়ারি বুধবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন শপথ বাক্য পাঠ করান।প্রত্যেকেই সমাজ সেবার জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।
নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন“তুমি আমাকে শিক্ষিত মা দাও,আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো ”।কথাটি অনেক অর্থবহ কারণ,একটি দেশকে উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প কিছু নেই।জাগ্রত বিবেক,সাহস আর পদক্ষেপ পাল্টে দিতে পারে উন্নয়ন চিত্র।পূর্বে থেকেই ধুলাউড়ির অধিকাংশ মানুষ শিক্ষিত ও সচেতন।
তাই তারা তাদের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে যোগ্য শিক্ষিত ব্যক্তি কে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেন।শিক্ষিত আর তরুণদের হাতে আগামীর বাংলাদেশ।এই চিন্তাধারা নিয়ে তারা জানান সামনের নির্বাচনে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সৎ সুশিক্ষিত মেধাবী ব্যক্তিকেই ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবেন।
হৃদয় হোসাইন,
পাবনা
১৮/০১/২০২২


