
প্রকাশিত, ৪ জানুয়ারি ২০২১
শেখ ফরিদ
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের চরকুন্ডলিয়া এলাকায় আজ রোববার সকালে অবৈধ ভাবে সরকারি খাঁস জমির মাটি কাটার অপরাধে ১জন ট্রলার মালিক সহ ৪ শ্রমিককে আটক করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। পরে ভ্রামামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নির্দেশে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নজরুল ইসলাম, নুরনবী শেখ,নুর ইসলাম, নুর মোহাম্মদ ও মোঃ মইন।
নির্বাহী মেজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, ৫ জনকে মোবাইল কোর্ট পরিচালন করে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। ও মাটি কাটার স্থানীয় মূল হুতাদেরও শীগ্রই আইনের আওতায় আনা হবে। অভিযোগ রয়েছে আব্দুল্লাহপুরের আলামিন ও স্থানীয় মজিদ, নজরুল, আরজু, বাদল, খলিল, সাকিল সহ অনেকেই এই মাটি বিক্রির সাথে জড়িত।


