print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, জুন,২০২২

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর কুয়াকাটায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ ভাবে সমুদ্রে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার শেষ বিকেলে তাদেরকে চর বিজয় এলাকা থেকে জাল ও মাছসহ আটক করে।

আটককৃতরা হলেন- ওদুদ মাঝি, রুবেল চৌকিদার, সাঈদ প্যাদা, মঞ্জু মুন্সি, ইলিয়াস সরদার, ওহিদুল হাওলাদার, জুলহাস মাহমুদ, শাহিন প্যাদা, নজরুল হাওলাদার, সোহাগ গাজি ও হারুন চৌকিদার এরা সবাই রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বর্তমানে বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধের চলছে কিন্তু কিছু অসাধু জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা নৌ পুলিশের একটি টিম অভিযান চালায়। দিনব্যাপি অভিযানে ১১ জেলে, ৬ মন ডাডি মাছ ও দুই হাজার মিটার জাল আটক করা হয়েছে।

জাহিদুল ইসলাম জাহিদ ,
কুয়াকাটা।