
প্রকাশিত,১৯, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোণাঃ
নেত্রকোণা জেলার কর্ণধার এবং মানবিক জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমানের অপলক দৃষ্টি এবং সুদৃষ্টি পড়ে গরীব অসহায়দের গহীনে। এবারো তিনি সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের বয়োবৃদ্ধ ৭০ বছরের বৃদ্ধকে দিলেন লাল-সবুজের আশ্রয়ন শান্তির নীড়ের ঠিকানা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০ বছরের বৃদ্ধ আব্দুল জব্বারকে দিলেন মাথা গুঁজানো ঠাই।
দিলেন চিকিৎসার জন্য টাকা এবং কর্মস্থংস্তানের জন্য দিবেন দোকান করে। এমন মানবিক কাজ তিনি প্রতিনিয়ত করে যাচ্ছেন। জেলা শহর জুড়ে প্রশংসায় ভাসছে জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান। এ প্রসংগে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো: আবদুর রহমান বলেন, গত কয়েকদিন আগে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় এই অসহায় বৃদ্ধ-এর করোন জীবন এবং ঝোপড়া ঘরে বসবাসের দৃশ্যপট দেখে আমি এবং সদর উপজেলার ইউএনও মিজ মাহমুদা কে সংগে নিয়ে তৎক্ষণাৎ সরজমিনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘরের ব্যবস্তা এবং জীবিকা নির্বাহের জন্য একটা দোকানের ব্যবস্তা করে দিবো। তিনি আরো বলেন সমগ্র জেলার ভাল-মন্দ দেখার জন্যই সরকার আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আপনাদের সহযোগীতায় এবং অজানা লিখার মাঝেই খোঁজে নিবো অসহায়ত্বদের ইনশাআল্লাহ।


