print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২২

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকা হতে এক দন্ডপ্রাপ্ত আসামীকে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২)বিকেল পৌনে চারটার দিকে এমসি বাজার এলাকা হতে করা হয়।
আটককৃত জাহাঙ্গীর হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চারাচিথুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শাহজাদপুর থানার এন আই এক্ট ১৩৮নং মামলার ১বছর সাজাপ্রাপ্ত ও ১৮লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত আসামি মোঃ জাহাঙ্গীর হোসাইনকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকা হতে মাওনা হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল আটক করে। পরে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।