
প্রকাশিত,০৭, ডিসেম্বর,২০২১
সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে (৪৫)এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ইউনিয়ন পরিষদের নারী গ্রাম পুলিশ (মহল্লাদার ) খাদিজা আক্তারকে (১৮) শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা ছয় টার দিকে ওই ইউনিয়ন পরিষদে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ সাজা দেন।
ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন নারী মহল্লাদার (নারী গ্রাম পুলিশ) খাদিজা আক্তারকে ওই পরিষদের দুতলার একটি কক্ষ পরিস্কার করতে পাঠান। পরে সচিব মোশারফ হোসেন ওই কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী মহল্লাদার দৌড়ে নিচে নেমে এসে বিষয়টি চেয়ারম্যান কামরুল হাসানসহ উপস্থিত সকলকে জানান। চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীকে জানান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সচিবকে এক বছরের কারাদন্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়ায় সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
এম সাইফুল ইসলাম শাফলু
সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
তারিখ: ০৭/১২/২১


