print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২ এপ্রিল,২০২১

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরে জেলা মটরযান মালিক,শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালু করার জন্য মানববন্ধন করেন শ্রীপুর উপজেলা সড়ক পরিবহন ও মালিক, শ্রমিক ফেডারেশন এর নেতৃবৃন্দ। রবিবার দুপুর ১২ টায় শ্রীপুর উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মাওনা ফ্লাইওভার নিচে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শ্রীপুর মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের মোঃ হারিছ আলীর সভাপতিত্বে জুয়েল মোহাম্মদ আসিফের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিকনেতা আমিনুল ইসলাম মামুন, স্বপন আহাম্মেদ, আমিরুল ইসলাম, সোলেমান, ফারুক মিয়া,আশরাফ, জসিমউদদীন, বাচ্চু মিয়া, রমজান ভান্ডারী,আতিক হাসান মন্ডল, শাহাদাৎ হোসেন সাগর ও আলহাজ্ব আঃ হামিদ।

জুয়েল মোহাম্মদ আসিফ বলেন,গণপরিবহন চালু করার ব্যবস্হা করতে হবে,পরিবহন শ্রমিকদের সরকারি আর্থিক অনুদান দিতে হবে, ১০ কেজি চাউল ওএমএস শ্রমিকদের আওতায় আনতে হবে। তারা বলেন করোনা ভাইরাসে দীর্ঘদিন যাবৎ পরিবহন বন্ধ থাকায় শ্রমিক ভাইয়েরা বউ বাচ্চা পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছে। তারা সরকারি কোন অনুদান এখন পর্যন্ত পাইনি। সামনে ঈদ ছেলে মেয়েদের জন্য নতুন পোশাক কিনতে হবে। আমরা তো আর সরকারি চাকুরী করি না আমাদের গাড়ি চালিয়ে জীবন যাপন করতে হয়। সরকারের কাছে আমাদের পরিবহন শ্রমিকদের একটাই দাবি আমরা সরকারি সকল আদেশ ও স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালু করার ব্যবস্হা করে দেন।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত করেন।