
প্রকাশিত,০৫, অক্টোবর,২০২১
বিশেষ প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের শ্রীপুরে দৈনিক সংবাদ মোহনার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসাইন ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আলমগীর হোসাইন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকার হাশেম সুপার মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আবুল কাশেম (৪০), আবুল কালাম (৩৮), মাহাবুবুল আলম (৩৫) ও সুফিয়া খাতুন (৩৭), উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার বাদল মিয়ার ছেলে শাকিল মিয়া (২৫) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।
অভিযোগ সূত্রে জানাযায়, উক্ত বিবাদীগণ একাধিক মামলার আসামি। পূর্ব শত্রুতার জের ধরে বেশ কিছুদিন যাবৎ আলমগীর হোসাইন ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসিতেছে। পরে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উক্ত বিবাদীগণ আলমগীর হোসাইনের মার্কেটে সামনে এসে তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে। পরে আলমগীর হোসাইন বাধা দিলে ঘটনাস্থলেই তার উপর হামলা করে। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয় লোক ও শ্রীপুর থানার এস আই অহেদ আগাইয়া আসে এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসার পর হাসপাতাল থেকে বের হওয়ার সময় পুনরায় আবার হাসপাতালের সামনে উক্ত বিবাদীগণ তার উপরে হামলা করে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমান হোসেন বলেন, আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


