print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জুলাই,২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (০২ জুলাই) দুপুরে ওই এলাকার জালাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মারধরের শিকার ওই নারী জালাল উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৪৫)।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী প্রাথমিকভাবে কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যর কাছে মৌখিক অভিযোগ করেছেন।

আমেনা খাতুন জানান, তার বাবা মৃত মফিজ উদ্দিন মারা যাওয়ার পর
আমেনা খাতুনের সহোদর ভাই আফাজ উদ্দিন, হাফিজ উদ্দিন, তমিজ উদ্দিন ও তার সন্তানরা নির্যাতন শুরু করেছে। এছাড়াও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। শুক্রবারে জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলার করেন বলে অভিযোগ করেন ওই নারী। এর আগেও আমেনা খাতুনের ভাই এরা আমেনা খাতুনকে গাছের সাথে হাত পা বেধে মারধোর করেছে।

এ ব্যাপারে অভিযোক্তদের সাথে কথা বলতে গেলে তারা এবিষয়ে কথা বলতে রাজি না থাকায় তাদের কোন বক্তব্য দেওয়া সম্বভ হয়নি।

এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আঃ আজিজ মুঠোফোনে জানান, দুই পক্ষকে নিয়ে শীঘ্রই আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
০৩.০৭.২০২১