print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুর:

জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকার পর মামলা খারিজ হয়। খারিজের আদেশের পর একটি লিখিত সাইনবোর্ড জমিতে স্থাপন করা হলে স্থাপনের একদিন পর গতকাল সোমবার সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে।

জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার গোদারচালা গ্রামের মৃত মৌলভী মোসলেম উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে ছয় জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মঞ্জুরুল হক রেনু, শাহজাহান, মৃত মরজত আলীর ছেলে আতাউর (আতাব উদ্দিন), মৃত ইদ্রিস আলীর ছেলে ফোরকান, মৃত শামছুদ্দিনের ছেলে আসাদ মিয়া ও আলাউদ্দিনের ছেলে সুরত আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, তেলিহাটি মৌজার ৭৯৪ খতিয়ানের এসএ দাগ ৫০২,আর এস ৪৮৪১দাগে ৪৯ শতাংশ জমি নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। বিবাদীরা জালিয়াতি করে জমি দখলের চেষ্টায় দীর্ঘদিন ধরে লিপ্ত রয়েছে। তাই প্রশাসনের কাছে এবং আদালতের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদী মোফাজ্জল হোসেন ও তার পরিবার।

এ ব্যাপারে বিবাদীদের পক্ষে আতাব উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে, আমরা অর্ধেক জমি দেওয়ার জন্য রাজি হয়েছি। কিন্তু তারা ওই জমি না নিয়ে থানায় অভিযোগ করেছে, আদালতে মামলা করেছে। আমরাও মামলা করেছি মামলা চলমান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়সাল আহমেদ জানান, আমরা সরেজমিনে তদন্ত করেছি, দুই পক্ষের কাগজ নিয়ে থানায় বসার জন্য বলেছি। কিন্তু বিবাদীপক্ষ থানায় হাজির হয়নি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টি.আই সানি
গাজীপুর
০১.০২.২০২১