print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৩ মার্চ, ২০২১

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক বিপ্লবী নেতা, নিঃস্বার্থ সমাজকর্মী, মানব দরদী, সমাজ সংস্কারক হাজ্বী মোহাম্মদ আলী। সমাজ সংস্কারক হিসাবে কাজ করায় তিনি জনগণের মাঝে বেঁচে আছেন আজও। শ্রীপুরবাসী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে।

হাজ্বী মোহাম্মদ আলী কমপ্লেক্সের উদ্যোগে সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধা মরহুম এড. রহমত আলী ও মরহুম মোহাম্মদ আলীর জন্য দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, শ্রীপুর পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর পৌরসভার আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, হাজ্বী মোহাম্মদ আলী স্কুলের সভাপতি হাজ্বী মোহাম্মদ ইয়াসিন আলী, শিক্ষক শিক্ষিকা ও মুসল্লীগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শ্রীপুরের অন্যতম এ কৃতি সন্তান হাজ্বী মোহাম্মদ আলী ১৯৩৬ সালে শ্রীপুর উপজেলায় পৌরসভার ৫নং ওয়ার্ড কেওয়া পূর্ব খন্ড গ্রামে জন্ম গ্রহণ করেন। তার সুযোগ্য পুত্র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান একজন দানবীর হয়ে নিজ এলাকায় খ্যাতি অর্জন করেছেন। আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান লেখাপড়া শেষ করে নিজেকে সমাজসেবায় আত্ম-নিয়োগ করেন। তিনি জীবনে কোন চাকুরী করেননি। জনসেবায় নিজের শ্রম ও মেধা দিয়ে অক্লান্ত পরিশ্রমে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান তার পিতার নামে হাজ্বী মোহাম্মদ আলী জামে মসজিদ, হাজ্বী মোহাম্মদ আলী মক্তব, হাজ্বী মোহাম্মদ আলী ঈদগাহ মাট, ও হাজ্বী মোহাম্মদ আলী কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।

হাজ্বী মোহাম্মদ আলী ২০০৬ সালে আনুমানিক ৭০ বছর বয়সে শ্রীপুরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।