print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২২ মার্চ ২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পাঠানপাড়া গ্রামের হকার আবু কালামের স্ত্রী মরিয়ম বেগম বাঁচতে চায়। হত দরিদ্র আবু কালামের দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। তার উপর আবার মরিয়ম বেগমের ব্রেন টিউমার ধরা পড়েছে।
জানা যায়, গত ৫মাস পূর্বে মরিয়ম বেগমের ব্রেন টিউমার ধরে পড়ে। এর পর তার বাম চোঁখ নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসার জন্য এযাবৎকাল প্রায় ৩ লাখ টাকা খরচ করেছে গরীব স্বামী ফুটপাটের হকার আবু কালাম। এখন প্রায় সর্বশান্ত অসহায় পরিবারটি।
বড় ছেলে মামুন অভাবের সংসারে খরচ চালাতে লেখাপড়া বাদ দিয়ে বাবার সাথে ফুটপাতে হকারী ব্যবসায় সহযোগিতা শুরু করেছে আর ছোট ছেলে মাসুম ১০ম শ্রেনীর ছাত্র। দিন আনে দিন খাওয়া সংসারে আবু কালামের এখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্ত্রীর চিকিৎসা খরচ চালানো। এদিকে চিকিৎসক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তার মাথায় অস্ত্রোপচার করাতে হবে। অতি দ্রুত অস্ত্র পচারের মাধ্যমে ব্রেন থেকে টিউমার অপসারণ করা না হলে তাকে বাঁচানো যাবেনা। এ বাবদ খরচ হবে প্রায় ৮/ ১০ লাখ টাকা। এত টাকা জোগাড় করা আবু কালামের পক্ষে সম্ভব নয়। একদিকে স্ত্রী অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছেন আবু কালাম।
কঠিন রোগে আক্রান্ত মরিয়ম বেগম এখন তার দুই ছেলের জন্য বাঁচতে চাই।
অথচ অসহায় এ পরিবারের পাশে দাঁড়ানোর মত কোন কেউ নেই। এখন মরিয়ম বেগমের চিকিৎসা খরচ ও অসহায় এই পরিবারকে বাঁচাতে সকলের সহযোগিতা আশা করছে পরিবারটি। তাদের সাথে যোগাযোগের নাম্বার ০১৬৩৬-১৪৯৭২৫।