print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, ডিসেম্বর,২০২১

শেরপুর নকলা প্রতিনিধিঃ

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ ও আরডিএস এর বাস্তবায়নাধীন ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ ডিসেম্বর ) ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইড ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জ এর সহযোগিতায় এবং ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে গৌরদ্বার ইউনিয়নের পূর্ব লাভা সরকার বাড়ির সামনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।ইউরোপীয় ইউনিয়ন ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ আরডিএস জেলা সমম্বয় কারী মাহবুব হাছানের সঞ্চালনায়, মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ফজলুল হক মনি ৪ নং গৌরদ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন মুকুল,পূর্বলাভা সমিতির সভাপতি মো: দুলাল মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন, নকলা কৃষিপণ্য উৎপাদন এসোসিয়েশনের সভাপতি মো: শাজাহান আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা মো: আসাদুজ্জামান, এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাঠ দিবসের আলোচনায় প্রায় ২ শতাধীক কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিল।

নকলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ফজলুল হক মনি বলেন, উৎপাদিত বীজ ধানের জাতগুলোর চাষাবাদ বেশি বেশি করার প্রতি জোর দিয়ে বলেন, এ জাতের ধানের গাছ মজবুত ও পাতা খাড়া হয়। শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। গাছ খাটো তাই হেলে পড়ে না। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। এ জাতের ধানে পোকা ও রোগের আক্রমণ কম হয় এবং অধিক কুশি গজায়। এছাড়া এ ধান থেকে বীজ সংরক্ষণ করা যায়। তিনি বলেন স্বল্প মেয়াদী ফসলগুলো বেশি বেশি করে চাষ করতে হবে। এতে বেশি লাভবান হওয়া যায়।