
প্রকাশিত,২৬, মার্চ,২০২৪
মিন্টু খন্দকার নকলা শেরপুরঃ
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রব্বানী ইসলাম রুহান (১৪) কাছ থেকে এক হাজার টাকার আঠার টি এবং দুইটি পাঁচশত টাকার জাল নোট পাওয়া যায়, যার পরিমাণ উন্নিশ হাজার টাকা।
২৪ মার্চ শেরপুর নকলা উপজেলার হল মোড় থেকে রব্বানী ইসলাম রুহান (১৪) কে আটক করেছে এপিবিএন মুক্তাগাছা টিম।
রব্বানী ইসলাম রুহান এর তথ্য মতে নেত্রকোনা জেলার আট পাড়া উপজেলা নোয়াপাড়া এলাকা থেকে রাকিব খান(২৫)নামে আরও একজন যুবককে আটক করা হয়।
রব্বানী ইসলাম রুহান শেরপুর নকলা উপজেলার ৯ নং চন্দ্রকোনা ইউনিয়নের জনকিপুর গ্রামের সোহেল মিয়ার সন্তান।
রাকিব খান (২৫) বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের শামিম খানের সন্তান।
২৫ মার্চ ২০২৪ ইং তারিখে এপিবিএন মুক্তাগাছা সাব ইন্সপেক্টর রবিউল আওয়াল বাদি হয়ে ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইন ২৫/ক ধারায় নকলা থানায় মামলা রজু করেন।


