print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬জুলাই,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সোহাগপুর বিধবাপল্লীর বিধবাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে সোহাগপুর বিধবাপল্লীর নির্মাণাধীন স্মৃতিসৌধ চত্বরে আনুষ্ঠানিকভাবে জীবিত ২৩ জন বিধবার মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে ওই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন, নারিকেল তেল, কাপড় কাঁচা সাবান, সেমাই ও চিনি।

উপহার সামগ্রী বিতরণকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুলসহ বিধবাপল্লীর বিধবা, শহীদ পরিবারের সন্তান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বিধবা পল্লীর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।