
প্রকাশিত,২২, জুন,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ‘বীরস্মৃতি ৭১ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২১ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শেরপুরের বীর মুক্তিযোদ্ধাগণদের ছবি ও প্রত্যেকের স্মৃতিচারণমূলক বক্তব্য ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরু।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, এনডিসি মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।


