
প্রকাশিত,১১, সেপ্টেম্বর,২০২১
জয়ন্ত দে , শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের গোয়ালপট্টি এলাকার গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই পরিচিতি সভার সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির দ্বিতীয় দফায় নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু।
নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় আয়োজিত পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি যাদব চন্দ্র ঘোষ, এ্যাডভোকেট সুধাংশু কালোয়ার ও এ্যাডভোকেট শক্তিপদ পাল, সিনিয়র সদস্য মলয় মোহন বল, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র সাহা বাবন ও নন্দ সাহা, সাংগঠনিক সম্পাদক শরণ রায়, প্রচার সম্পাদক সুশান্ত দে, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট পলাশ কুমার নন্দী, শহর কমিটির সভাপতি অজয় চক্রবর্তী জয়, সাধারণ সম্পাদক রাজন সরকার রাজু, কৃষ্ণ ঘোষ প্রমুখ।
পরিচিতি সভায় সংগঠনের জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু নবগঠিত জেলা, উপজেলা ও শহর কমিটির সকল কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি সম্মিলিতভাবে সাংগঠনিক কাজের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রা ত্বরান্বিত করার আহবান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ৮১ সদস্য বিশিষ্ট জেলা পূজা উদযাপন পরিষদের অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।