print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, জুন,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্তান পাওয়ার ভয়েস তারকা খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী হাসনা হেনা। দীর্ঘ অডিশনের মাধ্যমে বেতারের শিল্পী বাছাই প্রক্রিয়ার পর গত জানুয়ারিতে সারাদেশের ২৩৬ জন কন্ঠশিল্পী নির্বাচিত হন। এতে লোক সঙ্গীত বিষয়ে হাসনা হেনাও নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি হাসনা হেনার দুইটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। সম্প্রতি গত ১২ জুন ‘বিকল্প প্রেম’ শিরোনামে এবং গত ১৮ জুন ‘অন্ধকারের নীড়’ শিরোনামে দুইটি মৌলিক গান প্রকাশিত হয়েছে ‘কন্ঠমালা’ ইউটিউব চ্যানেলে। গান দুটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জনপ্রিয় গীতিকার শরীফ লিয়াকত হোসাইন বাবু’র কথায় এবং সুরকার সুমন মোহাম্মদ হাফিজের সুরে গান দুইটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী হাসনা হেনা।

এ বিষয়ে কন্ঠশিল্পী হাসনাহেনা বলেন, ছোট বেলা থেকেই আমি গানের সাথেই বেড়ে উঠেছি। বর্তমানে বিভিন্ন স্টেজ শো, টিভি ও রেডিও তে গান গেয়ে যাচ্ছি। বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ মূল ধারার সকল শিল্পীরই এই স্বপ্নটা থাকে। তিনি আরও জানান, আমার এই মৌলিক গান দুইটি আশা করি সকলেরই ভাল লাগবে। এর আগে আমার একটি ম্যাশআপ গান প্রকাশিত হয়েছিলো সেখানেও দর্শকদের ভাল সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও মৌলিক গান প্রকাশ করার ইচ্ছা আছে।

জনপ্রিয় এই কন্ঠশিল্পী ২০১২ সালের চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতায় সেরা দশে সপ্তম স্থান অর্জন করেন। বর্তমানে হাসনা হেনা বাংলাদেশ বেতার, টিভি চ্যানেল এবং এফএম রেডিওতে গানের শো করে থাকেন। হাসনা হেনার বেশ কয়েকটি জনপ্রিয় মৌলিক গান করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- মন তো ভালো না, সুখে থাক সুখি হয়, একটু হলেও নষ্ট হতে উল্লেখযোগ্য।