
প্রকাশিত,১৫, জুন,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী ২টি চোরাই মিশুক গাড়িকে ঝালাই এবং রং পরিবর্তনের মাধ্যমে অটো রিকশায় রুপান্তরিত করার সময় ২ প্রতারক ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
গত সোমবার গভীর রাতে উপজেলার কাজিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই সালেহ হুড, এএসআই জুবায়ের সঙ্গীয় পুলিশের অভিযানিক দল ২ প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো কাজিরচর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মমিন (৩২) ও আবু বকরের ছেলে আলম মিয়া (২৯)। এ সময় ঘটনাস্থল থেকে ঝালাই করার মেশিন, রং করার স্প্রে মেশিন, ব্যাটারী চার্জ দেওয়ার মেশিন, প্লায়ার্স রেঞ্জ সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এসআই সালেহুর রহমান বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে সোর্পদ করা হয়েছে।


