
প্রকাশিত,১৫, জুলাই,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮২ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও উপজেলা প্রশাসন আয়োজিত ওই পোশাক ও বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার(ভূমি) কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম নকলা পৌরসভার পাইস্কা গরুর হাটে গিয়ে ইজারাদারকে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। এরপর উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তরকৃত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সার্বিক খোঁজ-খবর নেন।


